জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবগঠিত রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা

রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা
রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা | ছবি: এখন টিভি
0

বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপির সাবেক চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে নবগঠিত রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ শ্রদ্ধা নিবেদন করছেন। এসময় তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

আজ (মঙ্গলবার, ২৫ আগস্ট) সকাল ১০টায় নেতারা সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। পরে দেশ ও জাতীর মঙ্গল কামনা মোনাজাত করেন।

শ্রদ্ধা নিবেদনে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরী, ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

আরও পড়ুন:

এছাড়া রাঙামাটি জেলা বিএনপির সভাপতি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুনসহ জেলা পরিষদের নতুন সদস্যারা, রাঙামাটি জেলা বিএনপি, পৌর বিএনপি, উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা।

শ্রদ্ধা নিবেদনকালে নেতারা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। একইসঙ্গে তাদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

গেল ২০ আগস্ট রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন নতুন পরিষদ পুনর্গঠন করা হয়। এসময় পূর্বের পরিষদ বিলুপ্ত করে জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপুকে চেয়ারম্যান এবং আরও ১৪ জনকে সদস্য হিসেবে নিয়োগ দেয়া হয়।

এসএস