কুষ্টিয়ায় ড্রাম ট্রাকচাপায় করিমন চালক নিহত

দুর্ঘটনার স্থানে স্থানীয়দের ভিড়
দুর্ঘটনার স্থানে স্থানীয়দের ভিড় | ছবি: এখন টিভি
0

কুষ্টিয়ার খোকসায় ড্রাম ট্রাকচাপায় মুন্না (১৯) নামে শ্যালো ইঞ্জিন চালিত এক করিমন চালক নিহত হয়েছেন। আজ (রোববার, ২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের খোকসা বিলজানি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুন্না চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার মুন্সিগঞ্জ গ্রামের মোতালেব হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, রোববার সকাল সাড়ে ৮টায় দিকে মুন্না করিমন নিয়ে রাজবাড়ীর দিকে যাচ্ছিলেন। পথে বিলজানি বাজার এলাকায় পৌঁছালে কুষ্টিয়াগামী একটি দ্রুতগতির ড্রাম ট্রাক করিমনটিকে চাপা দিয়ে চালক পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান মুন্না।

আরও পড়ুন:

পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

কুষ্টিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মহিদুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনাকবলিত এলাকা পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় ঘাতক চালক পালিয়ে গেলেও ড্রাম ট্রাকটিকে জব্দ করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

এসএস