এছাড়াও, হুথিদের নিয়ন্ত্রণে থাকা হোদাইদা প্রদেশে নতুন দফায় সামরিক অভিযান শুরু করেছে সৌদি নৌবাহিনী। তবে সরকারি বাহিনী ও সৌদি নেতৃত্বাধীন জোটের হামলা জোরদারের মুখেও নিজেদের শক্তির জানান দিয়ে যাচ্ছে হুথি বিদ্রোহীরা।
আরও পড়ুন:
সৌদি আরবের হামলার জবাবে রিয়াদের কিং খালিদ বিমানবন্দর ও মক্কায় আরামকোর তেল শোধনাগারে হামলার দাবি করেছে গোষ্ঠীটি।
এদিকে, সর্বাত্মক যুদ্ধের মধ্যেই মক্কা প্যাক্টের আওতায় সৌদি আরবের নিরাপত্তা জোরদারে সেনা মোতায়েনে সম্মত হয়েছে তুরস্ক ও পাকিস্তান। গত (রোববার, ৪ অক্টোবর) রিয়াদে মক্কা চুক্তির আওতায় থাকা ৩ দেশের প্রতিনিধিদের জরুরি বৈঠক থেকে এ সিদ্ধান্ত আসে।




