স্থানীয় সংবাদমাধ্যমে দাবি, এদের মধ্যে অনেককেই আটক করা হয়েছে বিক্ষোভের এলাকার অনেকটা দূর থেকে। ব্যারিকেড সরিয়ে যাতায়াতের পথ সহজ করতেও সর্বোচ্চ আদালতের নির্দেশ মানেনি পুলিশ।
শনিবারের পর রোববারও ব্যারিকেড দিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়। তবে সব বাধা পেরিয়ে লড়াই চালিয়ে যাওয়ার প্রতিজ্ঞা মুক্ত ককরোচ নেতাদের। প্রশাসনের কঠোর অবস্থানের মুখে কৌশল বদলেছেন বিক্ষোভকারীরা।
অল্প সময়ে ছোট ছোট দলে ভাগ হয়ে হুট করে রাজপথে নামছেন তারা। বেশিরভাগ কর্মসূচিই দেয়া হচ্ছে রাজধানীর ব্যস্ত রাজিব চক এলাকাকে ঘিরে।
১৩ কোটি ভোটারের নাম বাদ দেয়ার অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির ডাকে চলছে এ বিক্ষোভ।





