পরিদর্শনকালে পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ, পূজা উদ্যাপন কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় এবং স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নিরাপত্তা কার্যক্রম সমন্বয়ের বিষয়ে আলোচনা হয়।
বিজিবি জানায়, দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে। গুরুত্বপূর্ণ এলাকায় নজরদারি বৃদ্ধি, নিয়মিত টহল এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত সাড়া দেয়ার প্রস্তুতিও রয়েছে। এছাড়া পূজামণ্ডপ, পূজারি ও দর্শনার্থীদের নিরাপত্তায় স্থানীয় প্রশাসন এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে বিজিবি।
আরও পড়ুন:
পরিদর্শনকালে পূজা উদ্যাপন কমিটির নেতাদের সব ধরনের ধর্মীয় আচার-অনুষ্ঠান শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে বিজিবির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেয়া হয়। একইসঙ্গে গুজব, উসকানি ও যেকোনো অপতৎপরতা প্রতিরোধে সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানানো হয়।
এছাড়া সন্দেহজনক কোনো ব্যক্তি বা কর্মকাণ্ড চোখে পড়লে দ্রুত নিকটস্থ বিজিবিসদস্য অথবা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর অনুরোধ জানিয়েছে বিজিবি।
বিজিবি আরও জানায়, সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থান বজায় রেখে সনাতন ধর্মাবলম্বীরা যাতে নিরাপদ পরিবেশে দুর্গাপূজা উদ্যাপন করতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় নিরাপত্তা সহায়তা অব্যাহত থাকবে।





