আজ (বুধবার, ২৮ অক্টোবর) দুপুরে বিদ্যালয়ের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ৭০ জন ছাত্রীকে বাইসাইকেল, ২০০ জনকে শিক্ষা উপকরণসহ ব্যাগ উপহার দেয়া হয়।
বাইসাইকেল পেয়ে এ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী তনুশ্রী বলেন, ‘বিদ্যালয় থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে রশিদপুর থেকে বিদ্যালয়ে কখনো হেঁটে আবার কখন ভ্যানে করে আসতে হয়। এতে ঠিক সময় বিদ্যালয়ে পৌঁছাতে পারতাম না। বাইসাইকেল পেয়ে এখন ঠিকমতো বিদ্যালয়ে আসতে পারবো এবং বাবার আর্থিক চাপ কমবে।’
অষ্টম শ্রেণির ছাত্রী মাহমুদা আক্তার জানান, চার কিলোমিটার দূর নন্দীগ্রাম থেকে বিনধারা এই বিদ্যালয়ে বর্ষার সময় প্রায় আসতে পারতেন না। যাতায়াতের কারণে অনুপস্থিত থাকতে হতো। এই সাইকেল পেয়ে সে প্রতিদিন বিদ্যালয়ে আসবে, ভালো ফলাফল করে ডাক্তার হবে।
অনুষ্ঠানে বাইসাইকেল এবং শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, পাঁচবিবি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হাসান, কারামা সলিডারেটি বাংলাদেশের কান্ট্রি ডাইরেক্টর মোহাম্মদ আলী, ইসহাক মিয়া সোহেল, কনসালটেন্ট, কারামা সলিডারিটি বাংলাদেশ, জেলা প্রকল্প সমন্বয়কারী রফিকুল ইসলাম চৌধুরী শাহীন, বিদ্যালয়ের সালেহা খাতুন প্রমুখ। কারামা সলিডারিটি বেলজিয়াম সরকারের অর্থায়নে এসব বাইসাইকেল ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।





