সুনামগঞ্জে মৌসুমের প্রথম বৃষ্টি, স্বস্তিতে কৃষকরা

বৃষ্টি
বৃষ্টি | ছবি: সংগৃহীত
0

সুনামগঞ্জে মৌসুমের প্রথম বৃষ্টি হয়েছে। গতকাল (রোববার, ৮ মার্চ) রাতে জেলার সদর, তাহিরপুরসহ বেশ কয়েকটি উপজেলায় ১৫ থেকে ২০ মিনিটের জন্য এ বৃষ্টিপাত হয়।

জানা যায়, হাওরের জেলা সুনামগঞ্জে চলতি বছর ১২টি উপজেলার ৯৫টি হাওরে দুই লাখ ২৩ হাজার ৫১০ হেক্টর জমি চাষাবাদ হয়েছে। সেই বোরো ধানের রোপণের পর হঠাৎ তীব্র গরমে হাওর এলাকায় খরা ও পানির সংকট তৈরি হয়। এতে বৃষ্টির জন্য প্রার্থনা করেন হাওরাঞ্চলের কৃষকেরা।

রোববার রাত ১০ টা ৪০ থেকে জেলার সদরসহ বিভিন্ন উপজেলার বিভিন্ন গ্রামে ১৫ থেকে ২০ মিনিটের জন্য বৃষ্টিপাত হয়েছে। এতে স্বস্তি ফিরেছে কৃষকদের মনে।

সুনামগঞ্জের দেখার হাওরের কৃষক বুলবুল মিয়া বলেন, ‘বৃষ্টি না হওয়ায় ধান নষ্টের পথে ছিল। কিন্তু কিছুক্ষণ আগে অল্প বৃষ্টিতে মনে কিছুটা স্বস্তি ফেরার পাশাপাশি হাওরের ধানও ভালো হবে।’

সুনামগঞ্জের দেখার হাওরের কৃষক জুনাব মিয়া বলেন, ‘বৃষ্টিতে হাওরের ফলন ভালো হবে। এতদিন হাওরে ধানের মাঠে গরমে ফাটল ধরে খরায় পড়েছিল। তবে সামন্য বৃষ্টিতে হাওরের কৃষকদের মনে শান্তি ফিরেছে।’

সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ওমর ফারুক বলেন, ‘সুনামগঞ্জ সদরসহ বিভিন্ন উপজেলায় বৃষ্টি হয়েছে। তবে এতে হাওরের বোরো ফসল উৎপাদনে অনেক কাজে আসবে।’

এএইচ