বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তির নাম মো. ফয়সাল (২৫)। তিনি মৃত আমিনুল হকের ছেলে। তার স্থায়ী ঠিকানা বরিশালের বাকেরগঞ্জ থানার শিবপুরে। বর্তমানে তিনি নরসিংদী মডেল থানাধীন শাপলা চত্ত্বর সংলগ্ন হাফেজ মিয়ার বাড়িতে বসবাস করছিলেন।
আরও পড়ুন:
বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাব-১১ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী জেলার সদর থানাধীন তরুয়া এলাকার মোল্লার বাড়ির সামনে তরুয়ার বিলে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় পানির ভেতর থেকে উল্লিখিত আগ্নেয়াস্ত্র ও গুলিগুলো উদ্ধার করা হয়।
র্যাব জানায়, উদ্ধারকৃত অস্ত্রগুলো ওসমান হাদির ওপর হামলার ঘটনায় ব্যবহৃত হয়েছিল বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। মঙ্গলবার রাত আনুমানিক ১১টার দিকে এ অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় র্যাব।


 founder Abhijeet Dipke during a protest-320x167.webp)


