নাটোরে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, পুলিশের এএসআই আহত

নাটোরে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ
নাটোরে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ | ছবি: সংগৃহীত
0

নাটোরের গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় বাজারে বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় পুলিশের এক এএসআই আহত হয়েছেন। গতকাল (বৃহস্পতিবার, ১৯ মার্চ) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে পৌরসভার চাঁচকৈড় বাজারের রসুন হাট এলাকায় এ ঘটনা ঘটে।

আহত এএসআই আজিজকে গুরুতর রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক পৌর বিএনপির সভাপতি মশিউর রহমান বাবলু ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক দুলাল সরকারের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত হয়। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

আরও পড়ুন:

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এসময় ইটের আঘাতে এএসআই আজিজ গুরুতর আহত হন।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুজ্জামান সরকার বলেন, ‘বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশ হস্তক্ষেপ করলে এএসআই আজিজ আহত হন। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

এসএস