র্যাব-১২ অধিনায়ক জানান, গতকাল (রবিবার, ২৯ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুলে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রথমে নগদ ৫১ হাজার টাকার জাল নোটসহ রবিউল ইসলাম ও আবুল হাসান নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন:
পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে একই এলাকার হাকিম শেখের বাড়ি থেকে ১২ লাখ ৬৪ হাজার টাকার জাল নোট ও জাল নোট তৈরির রং উদ্ধার করা হয়।
এসময় তিনি বলেন, ‘ধারনা করা হচ্ছে ঈদ উল আযহায় বাজারে ছাড়ার জন্য জাল নোট প্রস্তুত করছিলো তারা। এ চক্রের মূল হোতা ও সদস্যদের গ্রেপ্তারের অভিযান চলছে।’





