ধর্ষণ মামলায় আটক হাকিমপুরের প্রাণিসম্পদ কর্মকর্তা শফিউল ইসলাম

পুলিশি হেফাজতে আটক প্রাণিসম্পদ কর্মকর্তা শফিউল ইসলাম
পুলিশি হেফাজতে আটক প্রাণিসম্পদ কর্মকর্তা শফিউল ইসলাম | ছবি: এখন টিভি
0

দিনাজপুরের হিলিতে বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীর সঙ্গে অবৈধ সম্পর্ক ও ধর্ষণের অভিযোগে হাকিমপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শফিউল ইসলামকে আটক করেছে পুলিশ।

গতকাল (শুক্রবার, ৩ এপ্রিল) সন্ধ্যায় হাকিমপুর উপজেলার থানা রোড এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার আ.ন.ম নিয়ামত উল্লাহ।

আটক শফিউল ইসলাম রংপুর মিঠাপুকুর উপজেলার জারুল্যা গ্রামের আতিয়ার রহমানের ছেলে। তিনি বর্তমানে হাকিমপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন।

ভুক্তভোগী নারীর অভিযোগ—বাড়িতে গরুর চিকিৎসা করতে গিয়েছিলেন কর্মকর্তা, সেখান থেকে পরিচয়। পরিচয় হওয়ার পর হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারের মাধ্যমে তাদের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার তার অফিসে ডেকে অবৈধ সম্পর্ক করে এ কর্মকর্তা।

আরও পড়ুন:

তিনি বলেন, ‘সবশেষ বিয়ের কথা বলে শুক্রবার বিকেলে তার অফিসে ডেকে নিয়ে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করে। পরে বিয়ে না করে আমাকে বাসায় চলে যেতে বললে আমি থানায় এসে মামলা করি।’

হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার আ.ন.ম নিয়ামত উল্লাহ বলেন, ‘বিয়ের প্রলোভন দেখিয়ে বেশ কিছুদিন থেকে ধর্ষণের অভিযোগে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে গতকাল মামলা করেন ভুক্তভোগী নারী। এরপর হাকিমপুর থানা পুলিশ অভিযুক্ত শফিউল ইসলামকে আটক করে।

আটক ব্যক্তিকে আজ (শনিবার, ৪ এপ্রিল) দুপুরে হাকিমপুর থানা পুলিশের মাধ্যমে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

এসএইচ