গ্রেপ্তারকৃতরা হলেন— দক্ষিণ কলেজ পাড়া এলাকার মৃত আশরাফ আলীর ছেলে মো. মোকাদ্দেছ আলী (২৮), মো. দুলাল মিয়ার ছেলে মো. সোহাগ (৩০), মো. গিয়াস উদ্দিনের ছেলে মো. বেল্লাল (২৮) ও মৃত মিজানুর রহমানের ছেলে শুভ (২২)।
রুহুল আমিন বলেন, ‘গত শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে শহরের বেবিস্ট্যান্ডের এক ফলের দোকানে এক লাখ টাকা চাঁদা দাবি করা হয়। পরদিন শনিবার সকালে দোকানে গিয়ে চাঁদার টাকা না পেয়ে মালিক মাহিদুল ইসলাম ও তার ভায়রা আলমগীরকে বেধড়ক মারধর করে তারা। এছাড়া দোকানের তরমুজ নষ্ট করাসহ সাড়ে চার লাখ টাকা চুরি করে নিয়ে যায়।’
আরও পড়ুন:
এ ঘটনায় রোববার পাঁচজনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন মাহিদুল।
রুহুল আমিন জানান, মামলা হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে রোববার শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।





