সিলেটে গলাকেটে শিশু হত্যার অভিযোগ মায়ের বিরুদ্ধে

মরদেহের প্রতীকী ছবি
মরদেহের প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
0

সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার কালারুকা এলাকায় দেড় বছরের এক শিশুকন্যাকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে। আজ (শুক্রবার, ২২ মে) ভোরে সিলেট সদর উপজেলার পশ্চিম কালারুকা গ্রামে এ ঘটনা ঘটে।

পরে পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

এদিকে এ ঘটনায় নিহত শিশুর মা সুবিনা বেগমকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে ফজরের নামাজ আদায় করতে বাড়ি থেকে বের হন শিশু মাইমুনা আক্তার তোহার বাবা। এসময় ঘরে মা ও মেয়ে ছিলেন।

পরে পরিবারের সদস্যরা ঘরের ভেতরে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

জালালাবাদ থানা পুলিশ বলছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘরে থাকা একটি দা দিয়ে শিশুটিকে গলাকেটে হত্যা করা হয়েছে। এ ঘটনার প্রেক্ষিতে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

এসএস