শ্রীমঙ্গলে পুলিশের পৃথক অভিযানে গ্রেপ্তার ৮, মাদক-নগদ অর্থ উদ্ধার

গ্রেপ্তার ছয় আসামি
গ্রেপ্তার ছয় আসামি | ছবি: এখন টিভি
0

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ২২৫ পিচ ইয়াবা, মাদক বিক্রির নগদ টাকাসহ ৬ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একইসঙ্গে অভিযানে পৃথক মামলার আরও দুই আসামিকে গ্রেপ্তার করা হয় বলে জানায় পুলিশ।

গতকাল (বৃহস্পতিবার, ২১ মে) সাব ইন্সপেক্টর মো. ইমানুর হোসেনের নেতৃত্বে শ্রীমঙ্গল থানা পুলিশের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিজান চালায়। রাত ১১টা ৩৫ মিনিটে শ্রীমঙ্গল থানা এলাকায় অভিযান চালিয়ে প্রথমে ছয়জন ও পরে পৃথক মামলার আরও দু’জনকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন—মনসুর আহমেদ (৪০), মো. ইসলাম মিয়া (৩৫), তমার দাস (৪০), ইয়াকুব আলী (৩৫), আশরাফুল হোসেন (৩২), মনির হোসেনকে (৫০), মো. ইমন হোসেন (২৫) ও মামুন মিয়া (৩৫)।

আরও পড়ুন:

এসময় প্রাথমিকভাবে গ্রেপ্তার ছয়জনের কাছ থেকে ২২৫ পিচ ইয়াবা, যার মূল্য প্রায় ৬৭ হাজার ৫০০ টাকা এবং নগদ ২ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে বলে জানায় পুলিশ।

এছাড়াও থানার আলাদা অভিযানে চুরি মামলায় ইমন ও মামুনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিদের আদালতে সোপর্দ করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না।

এসএইচ