গ্রেপ্তাররা হলেন— শাহাব উদ্দিন (২৮), কেফায়েত উল্লাহ্ (২৪) এবং আব্দুর রজব মিয়া (৩৫)। তারা সবাই টেকনাফ উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
র্যাব-১৫ সূত্রে জানা যায়, গত ২ জুন টেকনাফের শাপলা চত্বর এলাকায় নিয়মিত টহলরত র্যাব সদস্যরা খবর পান যে, নতুন পল্লানপাড়া এলাকায় একটি শিশুকে অপহরণের চেষ্টা চলছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে র্যাবের একটি আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছে।
আরও পড়ুন:
এসময় স্থানীয় জনতা তিন অপহরণচেষ্টাকারীকে আটক করে গণপিটুনি দিচ্ছিলো। র্যাব সদস্যরা তাদের জনতার হাত থেকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেন এবং আহত অবস্থায় টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।
স্থানীয়দের বরাতে র্যাব জানায়, একই দিন দুপুর ১২টা ১০ মিনিটের দিকে টেকনাফ সদর ইউনিয়নের পশ্চিম গোদারবিল এলাকার বাসিন্দা মো. জুবায়েরের ৪ বছর বয়সী মার্কিন নাগরিক ভাগিনাকে বাড়ির সামনের রাস্তা থেকে একা পেয়ে জোরপূর্বক অপহরণের চেষ্টা চালায় ধৃত আসামিরা। স্থানীয়দের তৎপরতায় শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়।
উদ্ধারকৃত শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানা যায়।




