আজ (শুক্রবার, ৩ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গতকাল (বৃহস্পতিবার, ২ জুলাই) সন্ধ্যা আনুমানিক ৭টায় শাহবাগ থানাধীন দোয়েল চত্ত্বর এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবাসহ তাদেরকে গ্রেপ্তার করে সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপ বিভাগ।
সিটিটিসি সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় সিটিটিসির স্পেশাল এ্যাকশন গ্রুপ বিভাগ ঢাকা মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কতিপয় মাদক কারবারি বিশেষ কায়দায় পাকস্থলীতে ইয়াবাসহ শাহবাগের দোয়েল চত্ত্বর এলাকায় অবস্থান করছে।
আরও পড়ুন:
এমন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এনে পাকস্থলীর ভিতর থেকে ১৩২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, তারা সীমান্তবর্তী জেলা কক্সবাজার থেকে ইয়াবা ক্রয় করতো। ক্রয়কৃত ইয়াবা বিশেষ কায়দায় পেটের ভিতরে পাকস্থলীতে বহন করে ঢাকায় নিয়ে আসতো। এরপর মলত্যাগের মাধ্যমে অপসারণ করে ঢাকায় বিভিন্ন মাদক কারবারিদের কাছে বিক্রি করতো।
ডিএমপি জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।





