নেত্রকোণায় অটোরিকশার বক্সে ৪৮০ বোতল ফেনসিডিল, একজন আটক

৪৮০ বোতল ফেনসিডিলসহ একজন আটক
৪৮০ বোতল ফেনসিডিলসহ একজন আটক | ছবি: এখন টিভি
0

নেত্রকোণার দুর্গাপুরে অটোরিকশার গোপন বক্সে করে পাচারকালে ৪৮০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ এক মাদককারবারিকে আটক করেছে পুলিশ। আজ (বুধবার, ২৬ আগস্ট) সকালে দুর্গাপুর ময়মনসিংহ সড়কের শিমুলতুলি এলাকায় অভিযান চালিয়ে হৃদয় মিয়া (২২) একজনকে আটক করে পুলিশ।

আটককৃত মাদক কারবারি দুর্গাপুর পৌর শহরের মারকাজ এলাকার আবুল মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, একটি চেকপোস্টে দায়িত্ব পালন শেষে পুলিশ সদস্যরা থানায় ফেরার পথে সকালে শিমুলতুলি এলাকায় একটি অটোরিকশাকে সন্দেহ হলে পুলিশ অটোরিকশাটিকে ধাওয়া করে একপর্যায়ে অটোরিকশা চালক দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকেও গ্রেপ্তার করে।

আরও পড়ুন:

পরে অটোরিকশাটি তল্লাশি করে বিশেষভাবে তৈরি করা বক্সের ভেতর থেকে ৪৮০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।

এ নিয়ে দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তি দুর্গাপুরের মার্কাস মসজিদ এলাকার বাসিন্দা। সম্ভবত ফেনসিডিলগুলো সেকেন্ড পার্টির কাছে পৌঁছে দেয়ার উদ্দেশে নিয়ে যাচ্ছিলো। এর সঙ্গে আরও কোনো চক্র জড়িত আছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে।’

তিনি বলেন, ‘এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

মামলা শেষে তাকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন দুর্গাপুর থানার ওসি।

এসএস