রাজশাহীতে গরুচোর সন্দেহে গণপিটুনি, যুবকের মৃত্যু

গণপিটুনির প্রতীকী
গণপিটুনির প্রতীকী | ছবি: সংগৃহীত
0

রাজশাহীর বাঘায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে শিমুল নামের এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। আহত অবস্থায় সমজান নামের আরেকজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

গতকাল (রোববার, ৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের জোতকাদিরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গ্রামের ইয়ার আলীর বাড়িতে গরু চুরি করতে ঢোকেন শিমুল ও সমজান। রাত সাড়ে ৩টার দিকে হাতেনাতে ধরা পড়লে ক্ষুব্ধ গ্রামবাসী তাদের গণপিটুনি দেয়। পরে তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন:

আজ (সোমবার, ৭ সেপ্টেম্বর) ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শিমুল। আহত সমজানের চিকিৎসা চলছে।

পুলিশ জানায়, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে। নিহত শিমুলের বিরুদ্ধে একাধিক চুরির মামলা রয়েছে। সম্প্রতি ভ্রাম্যমাণ আদালতের দেয়া কারাদণ্ড ভোগ শেষে এলাকায় ফেরেন তিনি।

এসএইচ