কুষ্টিয়ায় শুটার গান ও কার্তুজসহ যুবক গ্রেপ্তার

গ্রেপ্তার যুবক
গ্রেপ্তার যুবক | ছবি: এখন টিভি
0

কুষ্টিয়ায় ওয়ান শুটার গান ও দুই রাউন্ড কার্তুজসহ সাকিব (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

গতকাল (শনিবার, ৩ অক্টোবর) সন্ধ্যায় কুষ্টিয়া সদর উপজেলার হাটশহরিপুর ব্রিজ সংলগ্ন জিরো পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

সাকিব কুমারখালীর কয়া ইউনিয়নের সুলতানপুর গ্রামের ওয়াজ শেখের ছেলে।

ডিবি ওসি ফারুকুল ইসলাম জানান, অবৈধ অস্ত্র ও অপরাধবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে তল্লাশি চালিয়ে সাকিবের কাছ থেকে অস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়। এ ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

এফএস