সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার

লেফটেন্যান্ট কাজী গুলশান আরা (অব.)
লেফটেন্যান্ট কাজী গুলশান আরা (অব.) | ছবি: সংগৃহীত
0

সন্ত্রাসবিরোধী আইন এবং সাইবার নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা—লেফটেন্যান্ট কর্নেল দেবাশীষ কুমার বড়ুয়া (অব.) এবং লেফটেন্যান্ট কাজী গুলশান আরা (অব.)-কে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গতকাল (রোববার, ১১ অক্টোবর) রাতে গুলশান আরাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

ডিবি সূত্রে জানা গেছে, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার ষড়যন্ত্রে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের সঙ্গে জড়িত থাকা, সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী অপপ্রচার চালানো এবং সাইবার অপরাধের মাধ্যমে জননিরাপত্তা বিঘ্নিত করার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

জেআর