গতকাল (রোববার, ১১ অক্টোবর) সন্ধ্যায় সাভারের বনগাঁও ইউনিয়নের বেড়াইদ এলাকায় আবু বক্কর সিদ্দিকের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।
স্থানীয়রা জানান, পূর্ব শত্রুতার জেরে একটি অফিস থেকে লাবু মিয়াকে তুলে এনে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে মারধর করেন কালাম, সালেহ আহাম্মেদ, মোহাম্মদ আলী মহা, ইমন ও নুরু মিয়াসহ কয়েকজন। পরে খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
আরও পড়ুন:
নিহতের পরিবার জানায়, অভিযুক্তদের ভয়ে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, ‘অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’




