চট্টগ্রামে দুর্বৃত্তদের গুলিতে নিহত যুবদল কর্মী, আহত আরও একজন

নিহত তারেক হোসেন বাপ্পি, সিসি ক্যামেরার ফুটেজ
নিহত তারেক হোসেন বাপ্পি, সিসি ক্যামেরার ফুটেজ | ছবি: সংগৃহীত
0

চট্টগ্রামের সীতাকুণ্ডে দুর্বৃত্তদের গুলিতে তারেক হোসেন বাপ্পি (২৬) নামের এক যুবদল কর্মীকে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত আরেকজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গতকাল (শুক্রবার, ১৬ অক্টোবর) দিবাগত রাতে সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের অলিনগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তারেক হোসেন বাপ্পি সীতাকুণ্ডের মধ্যম মাহদাবাদ এলাকার কুরবান আলীর বাড়ির মৃত আলী আহমদের ছেলে।

আরও পড়ুন:

পুলিশ জানায়, শুক্রবার রাতে উপজেলার বাড়বকুণ্ডের অলিনগরে এ ঘটনা ঘটে। রাতেই, আহত দু’জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তারেক হোসেন বাপ্পিকে মৃত ঘোষণা করেন।

তবে এর কারণ সম্পর্কে কিছু জানাতে পারেনি পুলিশ। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।

এসএস