নিহত ব্যক্তির নাম মজিবুল ইসলাম। তিনি ওই গ্রামের মৃত মোহাম্মদ আলীর জ্যেষ্ঠ পুত্র। ঘটনার পর থেকে অভিযুক্ত ছোট ভাই রবিউল ইসলাম পলাতক রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে বাড়ির একটি গাছ থেকে সুপারি পাড়েন বড়ভাই মজিবুল ইসলাম। এতে আপত্তি জানান ছোটভাই রবিউল ইসলাম। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়।
আরও পড়ুন:
স্বজনদের অভিযোগ, বাকবিতণ্ডার এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে রবিউল লাঠি দিয়ে মজিবুলের মাথায় সজোরে আঘাত করেন। আঘাতে গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই মজিবুলের মৃত্যু হয়।
সংবাদ পেয়ে শৈলকুপা থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
ঘটনার পরপরই অভিযুক্ত রবিউল ইসলাম এলাকা ছেড়ে পালিয়ে গেলেও স্থানীয়রা রবিউলের স্ত্রী মিলি খাতুনকে আটক করে পুলিশে সোপর্দ করে।





