রাবিতে সাংবাদিক মারধরের ঘটনায় ৪ জনকে সাময়িক বহিষ্কারের সুপারিশ

রাবিতে সাংবাদিক মারধর
রাবিতে সাংবাদিক মারধর | ছবি: সংগৃহীত
0

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের মারধরের ঘটনায় ৭২ ঘণ্টা পর তদন্ত কমিটির প্রতিবেদন জমা। সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলায় চারজনের ছাত্রত্ব সাময়িক বাতিলের সুপারিশ করেছে তদন্ত কমিটি।

আজ (শুক্রবার, ৯ অক্টোবর) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উপাচার্যের সভাকক্ষে সাংবাদিকদের সামনে তিনটি সুপারিশের ঘোষণা দেন উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম।

সুপারিশে ছাত্রত্ব সাময়িক বাতিলের সুপারিশ করা হয়েছে, বহিষ্কৃত ছাত্রদল নেতা আহসান হাসিব, হাসিবুল ইসলাম, বিশাল চক্রবর্তী এবং শহিদ জিয়াউর রহমান হল সংসদের জিএস আরিফুল ইসলামকে।

আরও পড়ুন:

এছাড়া রাকিবুল ইসলাম, তাকবীর আহমেদ ইমন, সৈয়দ সাজহারুল ইসলাম, তানিম রহমানের বিরুদ্ধে থাকা অভিযোগ ও বিভিন্ন ধরনের প্রমাণাদি অধিকতর তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে। সবশেষে বুলবুল রহমান, শরীফুল ইসলাম ও শাহরিয়ার আলমকে সতর্ক করার জন্য সুপারিশ করা হয়েছে।

তদন্ত কমিটির সুপারিশ পাওয়ার পর অসন্তোষ প্রকাশ করেন সাংবাদিক নেতারা। তাদের দাবি দ্রুত সময়ের মধ্যে সিন্ডিকেট করে অধিকতর তদন্ত কমিটি গঠন করে চূড়ান্তভাবে শাস্তি নিশ্চিত করতে হবে। যতদিন চূড়ান্তভাবে শাস্তি নিশ্চিত করা না হবে ততদিন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোন সংবাদ কাভারেজ করবেন না বলেও জানান তারা।

এসএস