সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করার সময় আহত হলে তড়িঘড়ি করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে নেয়া হলে শেষ রক্ষা হয়নি। চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জুবিন। গায়কের মৃত্যুর খবর পেয়ে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দিচ্ছেন জুবিনের স্ত্রী গরিমা গর্গ।
দীর্ঘ সংগীত জীবনে টলিউড ও বলিউডের বেশ কিছু সিনেমার গানে কণ্ঠ দিয়েছে। বলিউড অভিনেতা ইমরান হাশমির ‘গ্যাংস্টার’ ছবির ‘ইয়া আলি’ শিরোনামের গানটি গোটা ভারতে আলোড়ন তৈরি করেছিল।
জানা গেছে, নর্থ ইস্ট ফেস্টিভ্য়ালে যোগ দিতে সিঙ্গাপুরে গিয়েছিলেন। সেখানেই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নর্থ ইস্ট ফেস্টিভ্য়ালে ভারতের উত্তর-পূর্ব অঞ্চলের সংস্কৃতি, ঐতিহ্য এবং জীবনধারা বিশ্ব দরবারে তুলে ধরা হয়। এই উৎসবের মাধ্যমে দেশটির উত্তর-পূর্ব অঞ্চলের ঐতিহ্যবাহী নৃত্য, সংগীত, হস্তশিল্প এবং খাবার প্রদর্শিত হয়।
মেঘালয়ের তুরায় জন্ম হয় জুবিনের। তিন বছর বয়স থেকেই সঙ্গীতের প্রশিক্ষণ শুরু করেন জুবিন। মায়ের কাছেই তার প্রথম গান শেখা। পরে ১৯৯২ সালে পেশাগতভাবে গান গাওয়া শুরু করেন তিনি। অহমিয়া সিনেমার পাশাপাশি বাংলা সিনেমাতেও প্রচুর গান গেয়েছেন জুবিন।
সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধে ‘মন মানে না’, ‘পিয়া রে’ তার জনপ্রিয় গান। বহুবার নানা কারণে বিতর্কেও জড়িয়েছেন জুবিন। নেশাগ্রস্ত হয়ে মঞ্চে গান গাওয়ার কারণে বহুবার বিপাকে পড়েছিলেন গায়ক। দারুণ শিল্পী হয়েও অনেকেই মনে করতেন জুবিনের অনিয়ন্ত্রিত জীবনযাপন তাকে ঠেলে দিচ্ছিলো অন্ধকারে।





