ঈদের ছুটিতে লেনদেন নির্বিঘ্নে কঠোর নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

বাংলাদেশ ব্যাংকের লোগো
বাংলাদেশ ব্যাংকের লোগো | ছবি: সংগৃহীত
0

ঈদুল আজহার ছুটিতে গ্রাহকদের ডিজিটাল লেনদেন নির্বিঘ্ন করতে ব্যাংকগুলোকে কঠোর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ছুটির সময়ে এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখা এবং মোবাইল ব্যাংকিং ও অনলাইন পেমেন্ট গেটওয়েতে নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করার নির্দেশ দেয়া হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, ঈদের ছুটিতে এটিএম বুথে সার্বক্ষণিক টাকা সরবরাহ নিশ্চিত করতে হবে। কোনো কারিগরি ত্রুটি দেখা দিলে তা দ্রুত সমাধানের পাশাপাশি জোরদার করতে হবে নিরাপত্তা ব্যবস্থা।

মোবাইল ব্যাংকিং এজেন্ট পয়েন্টগুলোতেও পর্যাপ্ত নগদ অর্থের যোগান নিশ্চিত করতে বলা হয়েছে। জালিয়াতি রোধে অনলাইন ও কার্ডের মাধ্যমে কেনাকাটায় বাধ্যতামূলক করা হয়েছে দ্বি-স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা।

আরও পড়ুন:

এছাড়া যেকোনো লেনদেনের তথ্য তাৎক্ষণিকভাবে এসএমএস এলার্টের মাধ্যমে গ্রাহককে জানাতে হবে।

একইসঙ্গে সার্বক্ষণিক হেল্পলাইন চালু রাখাসহ গ্রাহক হয়রানি বন্ধে ব্যাংকগুলোকে হুঁশিয়ারি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এসএস