যোগদানের পর যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবির ফুল দিয়ে নতুন উপ-উপাচার্য-কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে ২৮ এপ্রিল রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. শাহ আলম সিরাজের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে নিয়োগের এ তথ্য জানানো হয়।
যোগদানের পর যবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামফলিত বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদনের পর সেখানে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
তিনি সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ‘জিয়া ট্রি’র কর্মসূচির আদলে একটি নিম গাছের চারা রোপণ করেন।
আরও পড়ুন:
যোগদানের পর যবিপ্রবিকে এগিয়ে নেয়ার লক্ষ্যে সকলের সার্বিক সহযোগিতা কামনা করে অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, ‘বর্তমান বাংলাদেশ সরকারের যে নীতি আছে-সবার আগে বাংলাদেশ এ নীতিকে যবিপ্রবির ক্ষেত্রে আমরা দেখব-সবার আগে যবিপ্রবি। আমরা যদি প্রত্যেকটা প্রতিষ্ঠানকে এভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে পারি, তাহলেই মূলত বাংলাদেশ সামনে এগিয়ে যাবে।’
অধ্যাপক শেখ মাহমুদুল হাসান ১৯৯৬ সালে খুলনা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী হিসেবে ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিন থেকে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অর্জন করে স্নাতক সম্পন্ন করেন এবং রাষ্ট্রপতি স্বর্ণপদক লাভ করেন।
পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। ১৯৯৭ সালের ১৮ ফেব্রুয়ারি খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনে প্রভাষক হিসেবে শিক্ষকতা জীবন শুরু করেন।




