ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ মেঘাচ্ছন্ন আকাশ; রয়েছে বজ্রবৃষ্টির সম্ভাবনা

মুষুলধারে বৃষ্টি হচ্ছে
মুষুলধারে বৃষ্টি হচ্ছে | ছবি: সংগৃহীত
0

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে কোথাও কোথাও অস্থায়ী বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

আজ (শুক্রবার, ২২ মে) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্ভাবাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্ভাবাসে বলা হয়েছে, এ সময় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এ ছাড়া পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আরও পড়ুন:

শুক্রবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিলো ২৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিলো ৮৯ শতাংশ। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩৪ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৯ ডিগ্রি সেলসিয়াস।

আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩৭ মিনিটে এবং আগামীকাল (শনিবার, ২৩ মে) শনিবার সূর্যোদয় হবে ভোর ৫টা ১৩ মিনিটে।

এফএস