আজ (বৃহস্পতিবার, ২ এপ্রিল) আইনজীবী লতিফ জাহান পূর্ণিমা এ রিট আবেদন করেন। এতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিবার কল্যাণ বিভাগসহ সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষকে বিবাদী করা হয়েছে।
রিটে আদালতের কাছে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিলের নির্দেশনা চাওয়া হয়েছে; যেখানে মৃত্যুর সংখ্যা, সংক্রমণের হার, টিকাদানের পরিমাণ, টিকার প্রাপ্যতা এবং সরকারের গৃহীত পদক্ষেপের বিস্তারিত উল্লেখ থাকবে।
একই সঙ্গে টিকাদান কাভারেজ নিশ্চিত করতে ব্যর্থতা, টিকার ঘাটতি এবং প্রতিরোধমূলক ব্যবস্থায় বিলম্বের কারণ অনুসন্ধানে স্বাধীন, সময়সীমাবদ্ধ তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে।
আরও পড়ুন:
এছাড়া কেন সময়মতো প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হয়নি, তা ব্যাখ্যা করে তদন্ত প্রতিবেদন আদালতে উপস্থাপনের আবেদন জানানো হয়েছে।
রিট আবেদনে বলা হয়, সময়মতো টিকাদান নিশ্চিত করতে ব্যর্থতা, টিকার প্রাপ্যতা নিশ্চিত না করা এবং জরুরি স্বাস্থ্যসেবা প্রদানে ঘাটতি সংবিধানের ২৭, ৩১ ও ৩২ অনুচ্ছেদের লঙ্ঘন। তাই অবিলম্বে দেশব্যাপী জরুরি হাম টিকাদান কর্মসূচি চালু এবং টিকা, সিরিঞ্জসহ প্রয়োজনীয় সরঞ্জামের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতের নির্দেশনা চাওয়া হয়েছে।
এদিকে, চলমান প্রাদুর্ভাবের মধ্যেও স্কুলে সংক্রমণ নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা না নেয়াকে জননিরাপত্তার প্রতি অবহেলা উল্লেখ করে আদালতের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে।





