এক সপ্তাহের মধ্যেই শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন
স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন | ছবি: সংগৃহীত
1

আগামী এক সপ্তাহের মধ্যে শতভাগ শিশুকে হামে টিকার আওতায় আনা সম্ভব হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।

এই মুহুর্তে সারা দেশে কোনো ধরণের ভ্যাকসিনের সংকট নেই বলেও জানান তিনি।

আজ (বৃহস্পতিবার, ৩০ এপ্রিল) রাজধানীর শ্যামলী ২৫০ শয্যা বিশিষ্ট যক্ষ্মা হাসপাতালে যুক্তরাষ্ট্র সরকারের দেয়া যক্ষ্মা টিকা হস্তান্তর অনুষ্ঠানে এ কথা বলেন।

আরও পড়ুন:

এসময় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ৬ লাখ জিনএক্সপার্ট কার্টিজ ও ১১ হাজার শিশুর জন্য যক্ষ্মা প্রতিরোধী ওষুধ হস্তান্তর করা হয়। এসব টিকা যক্ষ্মা নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

এফএস