শিশু ফাইজা ইসলামের বাড়ি কচুয়া উপজেলার কাদলা এলাকায়।
হাসপাতাল সূত্র জানায়, জ্বর ও শরীরে র্যাশ বা লালচে দাগ নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে অবস্থার অবনতি হলে তার মৃত্যু হয়। এ নিয়ে চাঁদপুর জেলায় হাম ও হাম উপসর্গে মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৬ জনে।
আরও পড়ুন:
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, আক্রান্ত শিশুদের চিকিৎসা ও পরিস্থিতি পর্যবেক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। একই সঙ্গে অভিভাবকদের শিশুদের টিকাদান নিশ্চিত করার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য কর্তৃপক্ষ।
তথ্যমতে, চাঁদপুর জেলায় ৬ শতাধিক শিশু হাম ও হাম উপসর্গে আক্রান্ত হয়েছে। দুই শতাধিক শিশু হাম শনাক্ত হয়েছে।




