স্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি এনসিপির বিক্ষোভ

এনসিপির বিক্ষোভ সমাবেশ
এনসিপির বিক্ষোভ সমাবেশ | ছবি: সংগৃহীত
0

ব্যার্থতায় দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীর পদত্যাগসহ চার দফা দাবিতে, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিন এনসিপির যৌথ উদ্যোগে, আজ (শুক্রবার, ৩০ অক্টোবর) বিকেলে রাজধানীর শাহবাগে গণবিক্ষোভ সমাবেশ করে দলটি।

এসময় বক্তারা বিএনপি সরকারের সমালোচনা করে বলেন, নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী দেশ পরিচালনা করতে ব্যর্থ হয়েছে সরকার। বিএনপিকে সিন্ডিকেটের পৃষ্ঠপোষক হিসেবে উল্লেখ করেন বক্তারা।

সমাবেশে এনসিপি নেতারা বলেন, উচ্ছেদের নামে নতুন চাঁদাবাজির রাস্তা তৈরি করা হচ্ছে। ৩১ দফা বাস্তবায়ন না করে জনগনের সঙ্গে বিএনপি সরকার বেঈমানি করেছে বলেও অভিযোগ করেন তারা।

এসময়, একতরফা সংবিধান সংশোধন কমিটি বাতিল করে গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানান এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।

এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম বলেন, ‘ডিসেম্বরে পতিত স্বৈরাচার দেশে ফিরলে নব্য স্বৈরাচারসহ তাদের প্রতিহত করা হবে।’ ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীকে দ্রুত পদত্যাগ না করলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তিনি।

এদিকে, আজ (শুক্রবার, ৩০ অক্টোবর) সকালে জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়ন না করে জনগণের সঙ্গে দ্বিচারিতা করেছে সরকার।’ এসময় শৃঙ্খলা, সংযম ও ধৈর্যের সাথে লংমার্চ সফল করতে নেতাকর্মীদের আহ্বান জানান তিনি।

আগামীকাল (শনিবার, ৩১ অক্টোবর) ঢাকা থেকে খুলনা অভিমুখে ৭ দফা দাবি নিয়ে লংমার্চ করবে ১১ দল।

জেআর