পুলিশের দাবি, আটককৃতরা পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই ও বাংলাদেশের সন্ত্রাসী সংগঠনের সহায়তায় বড় ধরণের হামলার পরিকল্পনা করছিলেন। জাল আধার কার্ড ব্যবহার করে তারা আত্মগোপন করেছিলেন এমন অভিযোগও পাওয়া যাচ্ছে। আটকের পর এই সন্দেহভাজনদের দিল্লি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন:
পুলিশের সূত্র উল্লেখ করে এনডিটিভি দাবি করছে আটককৃতদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক। পাকিস্তানের সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তইয়্যেবা দিল্লির লাল কেল্লায় আত্মঘাতী বোমা হামলার পরিকল্পনা করছে- গোয়েন্দা সংস্থার কাছে এমন খবর আসার পর এই ৮ জনকে আটক করা হল।





