ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে উত্তর কোরিয়ার সমর্থন

কিম জং উন ও মুজতবা খামেনি
কিম জং উন ও মুজতবা খামেনি | ছবি: সংগৃহীত
0

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনিকে সমর্থন জানিয়েছে উত্তর কোরিয়া। সেইসঙ্গে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ‘অবৈধ’ হামলার নিন্দা জানিয়েছে দেশটি। রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) এ কথা জানিয়েছে। খবর আল জাজিরার।

আরও পড়ুন:

উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, পিয়ংইয়ং মুজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচন করার ক্ষেত্রে ইরানের ‘অধিকার ও পছন্দকে’ সম্মান করে। খামেনি তার বাবা আয়াতুল্লাহ আলি খামেনির স্থলাভিষিক্ত হয়েছেন।

এএইচ