আরাঘচি বলেন, যুদ্ধের ন্যায্য অবসান ঘটায় এমন যেকোনো আঞ্চলিক উদ্যোগকে তিনি স্বাগত জানান। তবে এখনো এ ধরনের নির্দিষ্ট কোনো প্রস্তাব আলোচনার টেবিলে নেই বলেও তিনি উল্লেখ করেন।
ইরানি কর্মকর্তারা স্বীকার করেছেন, যুদ্ধের সূচনা করা ইসরাইলি হামলায় খামেনি আহত হয়েছিলেন। তবে তাদের দাবি, ৫৬ বছর বয়সী এ নেতার আঘাত গুরুতর নয়।
আরও পড়ুন:
যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় নিহত আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হিসেবে সম্প্রতি মোজতবা খামেনির নাম ঘোষণা করা হয়। ক্ষমতা গ্রহণের পর থেকে তিনি জনসমক্ষে আসেননি, এতে তার স্বাস্থ্য নিয়ে গুজব ছড়িয়ে পড়ে।
গত ১২ মার্চ রাষ্ট্রীয় গণমাধ্যমে তার প্রথম জনসম্মুখের ভাষণ প্রচার করা হয়। তবে সেটি একজন উপস্থাপক পড়ে শোনান, যা এ নিয়ে জল্পনা আরও বাড়িয়েছে।





