ডিয়েগো গার্সিয়ায় হামলা ‘যুক্তরাষ্ট্র ও মিত্রদের হিসাব বদলে দেবে’

ব্রিটিশ–মার্কিন ঘাঁটি দিয়েগো গার্সিয়া স্যাটেলাইট ছবি
ব্রিটিশ–মার্কিন ঘাঁটি দিয়েগো গার্সিয়া স্যাটেলাইট ছবি | ছবি: সংগৃহীত
0

কাতারের দোহার এক গবেষকের দাবি করেছেন, এ হামলা ইঙ্গিত দিচ্ছে ইরানের ৪ হাজার কিলোমিটারের বেশি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থাকতে পারে।আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের প্রভাষক মুহানাদ সেলুম বলেছেন, ‘ভারত মহাসাগরে যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ডিয়েগো গার্সিয়াকে লক্ষ্য করে ইরানের হামলা এই যুদ্ধের হিসাব-নিকাশ বদলে দিচ্ছে।’

আল জাজিরাকে তিনি বলেন, ‘ডিয়েগো গার্সিয়ার দিকে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপের অর্থ হলো, ইরানের ৪ হাজার কিলোমিটারের বেশি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছে—এ তথ্য আগে জানা যায়নি। এর আগে সব প্রতিবেদনে বলা হয়েছিল, ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লা ২ হাজার কিলোমিটার, এর বেশি নয়।’

আরও পড়ুন:

সেলুম বলেন, ‘এই ক্ষেপণাস্ত্রগুলোর দিক ঘুরিয়ে দিলে সেগুলো লন্ডন পর্যন্ত পৌঁছাতে পারে। ফলে এটি শুধু যুক্তরাষ্ট্র ও যুদ্ধের পক্ষে তাদের যুক্তিকেই নয়, বরং অনিচ্ছুক লন্ডন ও ইউরোপীয় ইউনিয়নের জন্যও হিসাব-নিকাশ বদলে দিচ্ছে।’

তিনি আরও বলেন, ‘ইরানের আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) থাকতেও পারে, যা যুক্তরাষ্ট্র পর্যন্ত পৌঁছাতে সক্ষম। তাদের মহাকাশ কর্মসূচির মাধ্যমে তারা সেটি পরীক্ষা করেছে।’

এএম