ইরান যুদ্ধ আরও বাড়লে তৈরি হবে ‘দুষ্টচক্র’, চীনের সতর্কবার্তা

আবিদ মঈন
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান | ছবি: রয়টার্স
2

হরমুজ প্রণালিতে প্রভাব ফেলছে—এমন যুক্তরাষ্ট্র-ইসরাইলের ইরান যুদ্ধের সঙ্গে জড়িত সব পক্ষকে সামরিক অভিযান বন্ধ করে আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে চীন। উত্তেজনা আরও বাড়লে “দুষ্টচক্র” তৈরি হবে বলেও সতর্ক করেছে বেইজিং।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর গুরুত্বপূর্ণ এই নৌপথ খুলে দেয়ার চাপ সৃষ্টি করছেন—এ বিষয়ে এক প্রশ্নের জবাবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান বলেন, ‘শত্রুতা যদি আরও বেড়ে যায় এবং পরিস্থিতি আরও অবনতি হয়, তাহলে পুরো অঞ্চল বিশৃঙ্খলায় ডুবে যাবে।’

আরও পড়ুন:

তিনি আরও বলেন, ‘শক্তি প্রয়োগ কেবল একটি দুষ্টচক্রের জন্ম দেবে।’ একই সঙ্গে তিনি মন্তব্য করেন, এই যুদ্ধ শুরু করাই উচিত ছিল না।

এএম