ইরানের সঙ্গে ‘সমঝোতায়’ সহায়তা করেনি ন্যাটো, ট্রাম্পের ক্ষোভ

ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প | ছবি: সংগৃহীত
2

ইরানের সঙ্গে সমঝোতায় কোনো সহায়তা না করার অভিযোগ তুলে নর্থ আটলান্টিক ট্রিটি অরগানাইজেশনের (ন্যাটো) দেশগুলোর ওপর ক্ষোভ ঝেরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মিডলইস্টআই সূত্রে এ তথ্য জানা যায়।

আজ (বৃহস্পতিবার, ২৬ মার্চ) ট্রাম্প তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। তিনি বলেন, ‘ন্যাটোর দেশগুলো ইরানের সঙ্গে সমঝোতায় কোনো সহায়তা করেনি।’

আরও পড়ুন:

তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের ন্যাটো থেকে কিছুই প্রয়োজন নেই, তবে এই গুরুত্বপূর্ণ সময়ে ন্যাটোর এমন অবস্থান যুক্তরাষ্ট্র “কখনো ভুলবে না”।’

এসএইচ