এক বিবৃতিতে তারা বলেছে, ‘ইরানি সন্ত্রাসী শাসনব্যবস্থার সশস্ত্র বাহিনীর জন্য নাইট্রিক অ্যাসিড উৎপাদন করা হতো—এমন একটি পেট্রোকেমিক্যাল স্থাপনায় আঘাত হানা হয়েছে।’
আরও পড়ুন:
ইসরাইলি সেনাবাহিনী আরও দাবি করেছে, ‘ইরানে বিস্ফোরক তৈরির জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ রাসায়নিক উপাদান এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়নে ব্যবহৃত উপকরণ উৎপাদনকারী শেষ কয়েকটি স্থাপনার মধ্যে এটি একটি।’ তবে এ দাবির পক্ষে কোনো প্রমাণ দেয়নি তারা।





