আগামী শনিবার (১১ এপ্রিল) ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সাথে তাদের বৈঠক করার কথা রয়েছে।
পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোঘাদাম এক্স এ এক পোস্টে জানিয়েছেন, ‘এই আলোচনা ইরানের প্রস্তাবিত ১০টি পয়েন্ট বা দফার ওপর ভিত্তি করে হবে।’
আরও পড়ুন:
তবে এই ১০টি পয়েন্ট কী কী, সেটি নিয়ে এখনো কিছুটা অস্পষ্টতা রয়েছে।
মোঘাদাম আরও বলেন, ‘কূটনৈতিক উদ্যোগকে বানচাল করার জন্য ইসরাইলি বাহিনীর বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের কারণে ইরানি মানুষের মনে সংশয় থাকা সত্ত্বেও এই আলোচনা অনুষ্ঠিত হবে।’





