অবরোধ তুলে নিতে যুক্তরাষ্ট্র প্রস্তুত বলে ইঙ্গিত পেয়েছে তেহরান: সাঈদ ইরাভানি

আমির সাঈদ ইরাভানি
আমির সাঈদ ইরাভানি | ছবি: সংগৃহীত
0

হরমুজ প্রণালিতে দেয়া নৌ অবরোধ তুলে নিতে যুক্তরাষ্ট্র প্রস্তুত বলে ইঙ্গিত পেয়েছে তেহরান। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি গতকাল (মঙ্গলবার, ২১ এপ্রিল) সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। সাংবাদিক নাবিল আবি সাবের শেয়ার করা এক ভিডিওতে ইরাভানির এ বক্তব্য উঠে এসেছে।

আমির সাঈদ ইরাভানি জানান, অবরোধ তুলে নেয়া হলে ইরান পরবর্তী দফার আলোচনায় বসতে প্রস্তুত। দুই দেশের মধ্যকার এই শান্তি আলোচনা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন:

এর আগে পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে প্রথম দফার আলোচনা অনুষ্ঠিত হয়েছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরানের ওপর নৌঅবরোধ আরোপ করেন, যা দেশটির অর্থনীতির ওপর ব্যাপক চাপ তৈরি করেছে।

এএম