আব্বাস আরাঘচি লিখেছেন, ‘নেতানিয়াহুর এই জুয়ায় যুক্তরাষ্ট্রের এ পর্যন্ত সরাসরি খরচ হয়েছে ১০০ বিলিয়ন (১০ হাজার কোটি) ডলার, যা তাদের দাবির চেয়ে চার গুণ বেশি।’
তিনি আরও দাবি করেন, মার্কিন করদাতাদের জন্য এই যুদ্ধের পরোক্ষ ব্যয় আরও অনেক বেশি। প্রতিটি মার্কিন পরিবারের পেছনে প্রতি মাসে যুদ্ধের খরচ দাঁড়াচ্ছে ৫০০ ডলার এবং তা দ্রুত বাড়ছে।
মার্কিন প্রশাসনের সমালোচনা করে তিনি বলেন, ‘ইসরাইল ফার্স্ট (আগে ইসরাইল) নীতি মানেই হলো আমেরিকা লাস্ট (আমেরিকা সবশেষে)।’





