ইতালিতে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত, আটক অভিযুক্ত

নিহত নয়ন
নিহত নয়ন | ছবি: সংগৃহীত
0

ইতালিতে বড় ভাই হুমায়ুনের হাতে ছোট ভাই নয়নের খুনের ঘটনা নিয়ে সামনে আসছে লোমহর্ষক তথ্য। হত্যার পর ঘাতক বাংলাদেশে থাকা পরিবারের সদস্যদের ভিডিও কল দেন ও রক্তাক্ত ভাইয়ের মরদেহ দেখিয়ে হত্যার দায় স্বীকার করেন। এরইমধ্যে অভিযুক্ত হুমায়ুনকে আটক করেছে ইতালি পুলিশ।

পারিবারিক সূত্রে জানা যায়, গেল বৃহস্পতিবার ইতালির লেইজ শহরে বড় ভাই হুমায়ুনের বাড়ির নিচে বৈদ্যুতিক সাইকেল চার্জ দিতে যান নয়ন। সে সময় পেছন থেকে ছুরি দিয়ে নয়নের পিঠ ও মাথায় আঘাত করেন হুমায়ুন। আর্থিক বিরোধ নাকি অন্য কোন কারণে নয়নকে হত্যা করা হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।

নয়নের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলায়। ইতোমধ্যে তার মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে আইনি প্রক্রিয়া শুরুর অপেক্ষায় পরিবার। ঘটনাটিতে ব্যাপক শোরগোল ফেলেছে প্রবাসী কমিউনিটির মাঝে।

ইএ