গেলো ১৬ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে পৌঁছায় হিজবুল্লাহ ও ইসরাইল। তবে তা মানার বালাই নেই আইডিএফের। লেবাননের দক্ষিণাঞ্চলে একের পর এক বিমান হামলা চালিয়ে যাচ্ছে তারা।
আরও পড়ুন:
এদিকে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধে প্রস্তাবিত নতুন শান্তিচুক্তিতে তেহরানের ইতিবাচক সাড়া মিলবে বলে আশাবাদী ওয়াশিংটন। যদিও ইরানের বন্দরে এখনও নৌ-অবরোধ অব্যাহত রেখেছে তারা। এ অবস্থায় গেলো ১৩ এপ্রিল থেকে ইরানের ৫৮টি বাণিজ্যিক জাহাজের গতিপথ ঘুরিয়ে দিয়েছে বলে দাবি মার্কিন সেন্ট্রাল কমান্ডের। আর ধ্বংস করেছে ৪টি জাহাজ।





