রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, বিদ্যমান পরিস্থিতিতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বিকল্প উৎস হিসেবে রাশিয়ার ওপর নির্ভরতা বাড়াতে চায় ইসলামাবাদ। তবে তেল আমদানির এই পরিকল্পনার বিষয়ে পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো নিশ্চিতকরণ পাওয়া যায়নি।
এর আগে গত এপ্রিলে রাশিয়ার জ্বালানি রপ্তানি আয় আগের মাসের তুলনায় ৪ শতাংশ বেড়েছিল। ওই সময় দেশটি প্রতিদিন গড়ে ৭৩ কোটি ৩০ লাখ ইউরো বা প্রায় ৮৬ কোটি ১০ লাখ ডলার সমমূল্যের জ্বালানি রপ্তানি করেছে, যা গত আড়াই বছরের মধ্যে সর্বোচ্চ।





