গাজায় যুদ্ধবিরতি ‘নিখুঁত নয়’, তবে কার্যকর—মার্কিন প্রতিনিধি

নিকোলাই ম্লাদেনভ
নিকোলাই ম্লাদেনভ | ছবি: সংগ্রহীত
0

গাজায় কার্যকর হওয়া যুদ্ধবিরতি ‘নিখুঁত’ না হলেও এটি টিকে আছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গঠিত ‘পিস কাউন্সিল’-এর উচ্চপর্যায়ের প্রতিনিধি নিকোলাই ম্লাদেনভ। আজ (বুধবার, ১৩ মে) জেরুজালেমে বিদেশি সাংবাদিকদের সঙ্গে এক বৈঠকে এই বুলগেরীয় কূটনীতিক গাজা পরিস্থিতির এমন মূল্যায়ন করেন। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ম্লাদেনভ বলেন, ‘আমরা একটি যুদ্ধবিরতি পেয়েছি। এটি কার্যকর রয়েছে। তবে এটি নিখুঁত নয়, নিখুঁত হওয়া থেকে অনেক দূরে।’ তিনি স্বীকার করেন যে গাজায় প্রতিদিন যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটছে এবং এর মধ্যে কিছু কিছু ঘটনা খুবই গুরুতর।

২০২৫ সালের অক্টোবরে গাজায় যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত সেখানে ৮০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন। যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও নিয়মিত সংঘাত ও নিহতের ঘটনায় এর স্থায়িত্ব নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ রয়েছে। তবে ট্রাম্প প্রশাসনের এই প্রতিনিধি মনে করেন, নানা সীমাবদ্ধতা ও লঙ্ঘন সত্ত্বেও বড় ধরনের সংঘাত এড়ানো সম্ভব হচ্ছে।


এএম