দুই দিনের রাষ্ট্রীয় সফরে বেইজিং পৌঁছেছেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির | ছবি: সংগৃহীত
0

দুই দিনের রাষ্ট্রীয় সফরে বেইজিং পৌঁছেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ (বুধবার, ২০ মে) চীনের স্থানীয় সময় সকালে শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। আলোচনায় বেইজিং-মস্কোর দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলবেন পুতিন-শি।

মঙ্গলবার স্থানীয় সময় রাতে বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে পুতিনকে স্বাগত জানান চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। এসময় কয়েক'শ তরুণ-তরুণীকে চীন ও রাশিয়ার পতাকা নাড়তে দেখা যায়।

চীন রাশিয়া কৌশলগত সম্পর্কের ৩০তম বার্ষিকী ও ২০০১ সালে দুই দেশের মধ্য স্বাক্ষরিত সহযোগিতা চুক্তির ২৫তম বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে চীন সফরে গেছেন পুতিন। সফরে বেইজিং ও মস্কোর মধ্যে প্রায় ৪০টি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে।

এএইচ