তৃণমূল নেতা অভিষেকের ওপর হামলার ঘটনায় আটক ৫

হামলার শিকার অভিষেক ব্যানার্জী
হামলার শিকার অভিষেক ব্যানার্জী | ছবি: সংগৃহীত
0

শনিবার পশ্চিমবঙ্গের সোনারপুরে মমতার ভাইপো ও তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার ঘটনায় জড়িত সন্দেহে ৫ জনকে আটক করেছে পুলিশ। এদিকে, হামলার পর অভিষেকের নিরাপত্তা বাড়িয়েছে রাজ্য সরকার।

জানায়, অভিষেকের সুরক্ষায় ৩ জন নিরাপত্তা কর্মী মোতায়েন থাকবেন। তৃণমূলের শাসনামলে জেড প্লাস ক্যাটাগরি বা সর্বোচ্চ স্তরের নিরাপত্তা পেলেও, ক্ষমতায় এসেই তা তুলে নেয় পশ্চিমবঙ্গের বিজেপি সরকার।

আরও পড়ুন:

শনিবার দক্ষিণ ২৪ পরগণার সোনারপুরে ভোট পরবর্তী সহিংসতায় নিহত এক দলীয় কর্মীর বাড়িতে যাওয়ার সময় তাকে ঘিরে 'চোর' স্লোগান দেয় একদল বিক্ষোভকারী। এসময় তাকে লক্ষ্য করে ডিম ও জুতা নিক্ষেপ করা হয়। পরে কলকাতায় ফিরে অ্যাপোলোসহ দুটি হাসপাতালে চিকিৎসা নেন অভিষেক। তবে মমতার অভিযোগ, অসুস্থ অভিষেককে হাসপাতালে ভর্তি নেয়া হয়নি।

ইএ