পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে সংঘর্ষে নিহত অন্তত ১৫

নিরাপত্তা বাহিনীর টহল
নিরাপত্তা বাহিনীর টহল | ছবি: সংগৃহীত
0

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। আহত হয়েছেন আরও ৩৭ জন। স্থানীয় সময় গতকাল (বৃহস্পতিবার, ১২ জুন) এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে নিহতদের মধ্যে ১১ জন বেসামরিক নাগরিক ও ৪ জন নিরাপত্তা কর্মী ছিলেন। নিজেদের মৌলিক অধিকার আদায়ে এক শান্তিপূর্ণ মিছিল বের করে সাধারণ মানুষ। এতে অংশ নেন ৬০ থেকে ৭০ হাজার মানুষ। এসময় কাশ্মীরে বৈষম্যমূলক নীতির বিরুদ্ধে স্লোগান দেয়।

এরপর পাকিস্তান সেনাবাহিনী অতর্কিতে এই সমাবেশে গুলি চালালে এই হতাহতের ঘটনা ঘটে। এর আগে মঙ্গলবার নিরাপত্তা বাহিনী ও বিক্ষোভাকারীদের মধ্যকার সংঘর্ষে নিহত ৩০ এবং আহত হয় ২শ’ মানুষ।

ইএ