আব্বাস আরাঘচির পদত্যাগের দাবিতে ইরানে বিক্ষোভ

আরাঘচির পদত্যাগের দাবিতে বিক্ষোভ
আরাঘচির পদত্যাগের দাবিতে বিক্ষোভ | ছবি: সংগৃহীত
0

পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির পদত্যাগের দাবিতে ইরানে বিক্ষোভ করছেন কিছু মানুষ। গতকাল (শনিবার, ১৩ জুন) মার্কিনীদের সঙ্গে চুক্তি নিয়ে একটি সাক্ষাৎকারের পরই মাসহাদে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভবনের সামনে তার বিরুদ্ধে বিক্ষোভ হয়।

এক ভিডিওতে দেখা গেছে বিক্ষোভকারী এক নারী স্লোগান দিচ্ছেন ‘অনুপ্রবেশকারী বেঈমান আরাঘচির মৃত্যু হোক।’

আরেক বিক্ষোভকারী বলেন, ‘আপসকারীর মৃত্যু হোক। আপসকারী পদত্যাগ কর পদত্যাগ কর।’

বিক্ষোভকারীদের মতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে শর্তে চুক্তি হতে যাচ্ছে সেগুলো ইরানের স্বার্থ করবে না। চুক্তি করতে ইরানি আলোচকরা অনেক বেশি ছাড় দিয়েছে বলেও অভিযোগ করেন তারা।

ইএ